ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ


রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় সোমবার (১৩ অক্টোবর) আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

সোমবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ ছিল। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

এদিকে, গতরাতে সারাদেশের জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh