ব্রিটিশ রাজা কর্তৃক এমবিই খেতাবে ভূষিত হওয়ায় লন্ডনে কবি-নাট্যকার আবু তাহেরের নাগরিক সম্বর্ধনা

মতিয়ার চৌধুরী, লন্ডন,

  • প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ

লন্ডনে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য, রাজা তৃতীয় চার্লস কর্তৃক রাজকীয় পুরস্কার, এমবিই খেতাবে ভূষিত হওয়ায়, গোলাপগঞ্জের কৃতি সন্তান কবি,-নাট্যকার-সংগঠক একাউটেন্ট আবু তাহেরকে নাগরিক সম্বর্ধনা প্রদান করেছে  ‘‘গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে‘‘।

৬ জুলাই ২০২৬ সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ঘটিকায়, কমার্শিয়্যাল স্ট্রীটের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে এই সম্বর্ধনার আয়োজন করা হয়।  সংগঠনের সভাপতি মোঃ দিলওয়ার হোসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  মাসুদ আহমদ জোয়ারদার ও ট্রাষ্ট্রি বোডের সদস্য মারুফ আহমদের যৌথ সঞ্চালনায়, সম্বর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার ব্যারিস্টার মুসতাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  লেখক গবেষক ফারুক আহমেদ, কবি আতাউর রহমান মিলাদ, শাহজালাল ইসলামী ব্যাংকের  সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে‘র সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম নজরুল, আব্দুস সামাদ, মারুফ রশিদ, সহ সভাপতি হেলাল উদ্দিন, হুমায়ূন কবির চৌধুরী, আব্দুল কাদির ও ফখরুল ইসলাম।

সংগঠনের সদস্য হাফিজ তামদির কাদিরের পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে অনুষ্টান শুরু হলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু,।  সম্বর্ধনা অনুষ্টানে   বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র প্রতিষ্টাতা সভাপতি সায়াদ আহমেদ সাদ, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও লন্ডন বাংলাদেশ সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু,  সঙ্গীত শিল্পি মিতা তাহের, যুক্তরাজ্য সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল, কবি-সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি, কবি মোসাহিদ খান, কবি নোমান আহমেদ, কবি ইকবাল হোসেন বুলবুল, সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী,  কবি ছড়াকার দিলু নাসের, কবি মাসুক ইবনে আনিস, কবি ও লেখক অ্যাডভোকেট মুজিবুল হক মনি, , চন্দরপুর ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক জিয়া উদ্দিন, যুক্তরাজ্য আনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  আজিজুল আম্বিয়া,  বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ শামীম আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব বদরুল আলম বাবুল, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন, বোর্ড অফ ডাইরেক্টরস কমিটির সিনিয়র সদস্য আব্দুল আজিজ ফারুক, ইকবাল আহমদ চৌধুরী, জিল্লুল করিম চৌধুরী প্রমুখ।

সম্বর্ধনা সভায় আলোচকরা  কবি নাট্যকার আবু তাহেরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন আবু তাহের আপাদমস্তক একজন  ভদ্রলোক ও  প্রচার বিমুখ মানুষ। নীরবে নিভৃতে কাজ করেন। তার এই সম্মান শুধু  গোলাপগঞ্জবাসীর একার নয় এই সম্মান বৃহত্তর সিলেটের সকল প্রবাসীর, সকল বাংলাদেশীর।  একজন ব্রিটিশ বাংলাদেশী হিসেবে তার প্রাপ্তিতে আমরা গর্বিত। নিজের অনুভুতি ব্যাক্ত করতে গিয়ে আবু তাহের এমবিই বলেন, কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলেছি। আপনারা আমাকে আজ যে সম্মাননা দিলেন, আমি আপনদাদের সকলের কাছে চির ঋনী হয়ে রইলাম। আমার জন্য দোয়া করবেন, আমি যেন তা ধরে  রাখতে পারি।

সভায় সংগঠনের প্রতিষ্ঠিতা সদস্য মিছবাহ মাসুম এর গ্রন্থানা ও পরিকল্পনায়  ছড়াকার দিলু নাসেরের নির্দেশনায় জনাব আবু  তাহের এমবিই’র জীবন ও কর্মের  উপর ভিত্তি করে ৮ মিনিটের একটি  সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রজেক্টারের প্রদর্শন করা হয়। এই ডকুমেন্টারীতে একাউনটেন আবু তাহের এমবিই‘র সাহিত্য কর্ম‘ কমিউনিটি সেবা দেশে-বিদেশে চ্যারিটেবল কাজের বিবরন তুলে ধরা হয়।   সংগঠনের পক্ষ   থেকে    আবু তাহের এমবিইকে একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। তার হাতে ক্রেষ্ট তুলে দেন   সংগঠনের অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ , কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু ও উপস্থিত অতিথিরা।  আগতদের জন্য আয়োজন করা হয় নৈশভোজের।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh