সব
স্বদেশ বিদেশ ডট কম
সিলেটের চার জেলায় ১৭ লাখ টাকার মানবিক প্রকল্প গ্রহণ
প্রবাসীদের কল্যাণ, সিলেটের উন্নয়ন, সামাজিক ঐক্য ও মানবতার সেবায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (এনইসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ নভেম্বর বুধবার দুপুর ১টায় বার্মিংহামের স্মলহিথ এলাকার আল-মিরাজ ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।
সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি কাউন্সিলর আশরাফ মিয়া ও ট্রেজারার হেলেন ইসলামের যৌথ পরিচালনায় সভায় প্রবাসী কমিউনিটির ঐক্য সুসংহত করার পাশাপাশি সিলেটের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে একাধিক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্যাট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন, এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর এবং উপদেষ্টা আলহাজ্ব সোরাবুর রহমান, ফয়জুর রহমান চৌধুরী ও হাজি কবির উদ্দিন। তাঁরা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় সাউথ ইস্ট রিজিওনের প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট আশিক মিয়া, নাজমুল ইসলাম, কাউন্সিলর হাবিবুর রহমান রানা, তাজুল ইসলাম, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, মুজিবুর রহমান, আব্দুল মান্নান মুন্না, শাহজানুর রাজা, ফুলজার আহমেদ, মীর গোলাম মোস্তফা, রুহুল আমীন রুহেল, আনসার উদ্দিন, শেখ জাফর আহমেদ, শাহ শাফী, শেখ নুরুল ইসলাম, জয়নাল ইসলাম, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আহমেদ সাদিক, আব্দুর রউফ তালুকদার, রোকসানা রাজা, গিয়াস উদ্দিন, রকিবুর রহমান, এবি রুনেল, এনামুল ইসলাম, আব্দুল মোহিত, ফয়সল রহমান, মুক্তার আলী, মনোর আলী, রুকনউজ্জামান, দেওয়ান মহসিন উদ্দিন, শাহ চেরাগ আলী, মুজিবুল ইসলাম শাহ আলম, মোহাম্মদ জহির আলী, মাহমুদর রহমান, এস এম আমোয়ার হোসেন, এম এ বাছিত, জাহাঙ্গীর হুসেইন, সৈয়দ কাহের, জে মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, দিলশাদ মিয়া, জাংগীর হুসেইন, আব্দুল হান্নান, আসাদ আলী আসক, রুহেল মিয়া, সাইদুল ইসলাম, আব্দুল কালাম আজাদ, আহাদ আলী, সরওয়ার আহমেদ, নাজিম উদ্দীন ও হারুন আলমসহ কেন্দ্রীয়, রিজিওনাল ও শাখা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আহমেদ সাদিক। পরে উপস্থিত অতিথিদের জন্য বার্মিংহামের পানশী রেস্টুরেন্টের পক্ষ থেকে খাবার পরিবেশন করা হয়।
সভায় মানবকল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সিলেট বিভাগের চার জেলা—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ৫০টি সেলাই মেশিন বিতরণের জন্য ৭ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোর জীবিকা অর্জনে সহযোগিতা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া আসন্ন পবিত্র রমজান উপলক্ষে চার জেলার গরিব, অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণের জন্য ১০ লাখ টাকার আরেকটি মানবিক প্রকল্প অনুমোদন করা হয়। দুটি প্রকল্প বাস্তবায়নে মোট ১৭ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত হয়।
সমাপনী বক্তব্যে সংগঠনের প্রেসিডেন্ট, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সভা সফলভাবে সম্পন্ন করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রবাসীদের অধিকার আদায়, সামাজিক সম্প্রীতি রক্ষা ও মানবিক কর্মকাণ্ড পরিচালনায় ঐক্যবদ্ধ কমিউনিটির ভূমিকার কথা তুলে ধরে তিনি সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা এবং ব্রিটিশ এয়ারওয়েজসহ অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট চালুর জোর দাবি জানান।
প্রধান ও বিশেষ অতিথিরা বলেন, প্রবাসে বাংলাদেশিদের অধিকার, সম্মান ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সিলেট বিভাগের উন্নয়ন ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা জরুরি। তাঁদের মতে, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পাশাপাশি দেশ ও প্রবাসের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
প্রবাসীদের কল্যাণ, সিলেটের উন্নয়ন, সামাজিক ঐক্য ও মানবতার সেবায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।