সাংবাদিক আলাউর রহমান খান শাহীনের মায়ের মৃত্যুতে ইস্ট এন্ড চ্যারেটি সংস্থার শোক প্রকাশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি ও ইকরা টিভির সিনিয়র রিপোর্টার, বিশিষ্ট সাংবাদিক আলাউর রহমান খান শাহীনের মাতা ২৫ নভেম্বর ২০২৬, বুধবার বাংলাদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমা বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে সাংবাদিক শাহীন খান গত মঙ্গলবার বিকেলে বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। দেশ ছাড়ার আগে তিনি সবার কাছে মায়ের সুস্থতা ও শেষবারের মতো মাকে জীবিত দেখার জন্য দোয়া চেয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে তিনি মায়ের শেষ মুহূর্তে তাঁর পাশে পৌঁছাতে পেরেছেন। মা ও সন্তানের এই গভীর ভালোবাসা ও আবেগঘন মুহূর্ত সত্যিই হৃদয়স্পর্শী।

সাংবাদিক শাহীনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইস্ট এন্ড চ্যারেটি সংস্থার চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক নবাব উদ্দিন, ট্রাস্টি বাবলুল হক এবং উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

এক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, মাকে হারানোর বেদনা একজন সন্তানের জীবনে সবচেয়ে গভীর ও অপূরণীয় শোক। মায়ের শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়। সময়ের সঙ্গে অনেক শোকের তীব্রতা কমে এলেও মায়ের অনুপস্থিতি জীবনের প্রতিটি মুহূর্তে অনুভূত হয়।

তাঁরা শোকসন্তপ্ত সাংবাদিক আলাউর রহমান খান শাহীন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

শোকবার্তায় তাঁরা আরও বলেন, মহান আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh