হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া ১৬ হাজার ইউএস ডলার ফেরত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত এভিয়েশন সিকিউরিটি (AVSEC) কর্তৃক যাত্রীসেবা: হারিয়ে যাওয়া ১৬ হাজার ইউএস ডলার (২০ লক্ষ টাকা সমমূল্য) ফেরত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলের প্রতিটি পর্যায়ে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকল্পে “সম্মানিত যাত্রী সর্বাগ্রে”- এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে এভিয়েশন সিকিউরিটি (AVSEC) বিভাগ নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি সম্মানিত যাত্রীর স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কর্তব্য পালন করে চলেছেন।

গত ৬ ডিসেম্বর সিঙ্গাপুরগামী এক সম্মানিত যাত্রী তার একটি ব্যাগ হারিয়ে ফেলেন। পরবর্তীতে তিনি ই-মেইলের মাধ্যমে এভসেককে বিষয়টি অবহিত করেন এবং ব্যাগটিতে ১৬ হাজার ইউএস ডলার (প্রায় ২০ লক্ষ টাকা) রয়েছে বলে জানান। ইতিমধ্যে ক্লীনার সদস্য মোছাঃ রুমা আক্তার ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় পেয়ে এভসেক কন্ট্রোল রুমে জমা প্রদান করেন। পরবর্তীতে যাত্রীর সাথে যোগাযোগ স্থাপন করে যথাযথ প্রমাণ যাচাই সাপেক্ষে যাত্রী কর্তৃক মনোনীত প্রতিনিধির নিকট ব্যাগটি হস্তান্তর করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh