বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতে গুলশানের কার্যালয়ে তারেক রহমান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মৃত্যুর পরিপ্রেক্ষিতে দলের স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন তারেক রহমান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। এর আগে তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে এই কার্যালয়ের উদ্দেশে রওনা হন। তারেক রহমান আসার আগেই এই সভায় অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এসে পৌঁছান।

খালেদা জিয়ার মৃত্যুতে দলের বিস্তারিত কর্মসূচি স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, গুলশানের এই কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীরা ভিড় করেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh