ঢাকায় গণমাধ্যম সম্মিলন শনিবার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:১১ অপরাহ্ণ

আগামী শনিবার ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ সম্মেলন চলবে।

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এ সম্মিলনের আয়োজন করেছে।

নোয়াব ও সম্পাদক পরিষদের সব সদস্য, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা এবং ঢাকার বাইরে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমের সম্পাদক-প্রকাশকদের সম্মিলনে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh