জামায়াতের প্রচার শুরু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে জনসভার মধ্য দিয়ে দলের প্রচার কার্যক্রম উদ্বোধন করেছেন। এদিন তিনি গণসংযোগও করবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় মিরপুর দশে আদর্শ স্কুল মাঠে এ জনসভা আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াত।

এর আগে সকাল থেকে চলে জনসভাস্থলের প্রস্তুতির কাজ। জামায়াতের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সভাস্থলে নিরাপত্তার জন্য রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জামায়াতের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন। তারা বলেন, জামায়াত আমির আজ সবার অংশগ্রহণে সুন্দর দেশ গঠনের বার্তা পৌঁছে দিবেন।

এদিকে, আগামী ২৩ ও ২৪ জানুয়ারি তিনি নির্বাচনী সফরে উত্তরাঞ্চল যাবেন ডা. শফিকুর রহমান। সেখানে পঞ্চগড় জেলা দিয়ে উত্তরাঞ্চলের প্রচারণা শুরু করবেন তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh