রমজান উপলক্ষে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির ইফতার মাহফিল ২১ ফেব্রুয়ারি শনিবার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ

রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির ইফতার মাহফিল ২১ ফেব্রুয়ারি শনিবার

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রোজাদারদের সম্মানে বর্ণাঢ্য আয়োজনে ইফতার মাহফিলের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি। এ উপলক্ষে সম্প্রতি সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেলের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২১শে ফেব্রুয়ারি রাজধানী রোমের বাংলা টাউন তোরপিনাত্ত্বরা অবস্থিত তোরপিনাত্ত্বরা মুসলিম সেন্টার টি এম সি মসজিদ (Via Carlo Della Rocca 23) ও মহিলাদের জন্য স্পাইসি অফ সিলেট রসই রেস্টুরেন্টে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি লায়লা শাহ, শরীফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, সহ কোষাধক্ষ আমিনুর রহমান রাসেল, সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ আরিফিন, রুহুল আমিন আকাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং ধর্মীয় মূল্যবোধ চর্চায় উৎসাহিত করাও অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকরা জানান, ইফতার মাহফিলে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিবৃন্দসহ ইতালিয়ান ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এছাড়াও অনুষ্ঠানে সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি অসুস্থ হাসানুর রহমান হান্নানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।

সংগঠনের নেতারা সকল প্রবাসী বাংলাদেশিকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রতি বছরই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি প্রবাসীদের অংশগ্রহণে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে, যা ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh