সব
স্বদেশ বিদেশ ডট কম

মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনের পরিবার শিক্ষায় ও পেশাগত সাফল্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সন্তান ও স্বজনদের উচ্চশিক্ষা ও প্রতিষ্ঠা তাঁর আদর্শিক চেতনারই প্রতিফলন।
মাহতাব হোসেনের ছেলে নাইমুল হোসেন ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৮ সালে তিনি লন্ডনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান The Honourable Society of Lincoln’s Inn থেকে ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে লিগ্যাল প্র্যাকটিস করছেন।
তাঁর মেয়ে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়াশোনা করছেন, প্রযুক্তি খাতে ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন।
পরিবারের সদস্য নিপা ইসলাম ২০১৯ সালে এয়ারপোর্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এরপর হিউম্যান রিসোর্স বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করেছেন। বর্তমানে যুক্তরাজ্যে হোম অফিসে উচ্চতরপদে কর্মরত আছেন।
আরেক সদস্য নাহিদ ইসলাম ২০২৩ সালে বিজনেস ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েশন শেষ করেন এবং ২০২৫ সালে ডিপ্লোমেসি অ্যান্ড গ্লোবাল পলিটিক্স বিষয়ে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। আন্তর্জাতিক সম্পর্ক ও নীতিনির্ধারণী বিষয়ে তাঁর আগ্রহ পরিবারের শিক্ষাবান্ধব পরিবেশেরই প্রতিফলন। বর্তমানে তিনিও যুক্তরাজ্যে হোম অফিসে উচ্চতরপদে কর্মরত আছেন।
মাহতাব পরিবারের অপর এক সদস্য আয়েশা রফিকুল রিয়া আর ক ইঞ্জিনিয়ারিং পড়ছে।
মাহতাব হোসেন মনে করেন, সন্তানদের সৎ ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারাই সবচেয়ে বড় অর্জন। অর্থ-সম্পদ জীবনের শেষ কথা নয়; মূল্যবোধ, শিক্ষা ও মানবিকতা—এই তিনটিই মানুষকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করে।