ছেলেকে রাস্তায় বেধড়ক মারধরের অভিযোগ মনিরা মিঠুর

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, রাজধানীতে সড়কে দুর্ঘটনাকে কেন্দ্র করে তার বড় ছেলে উপন্যাসকে মারধরের শিকার হতে হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ জানানোর কথাও রয়েছে।

ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দেওয়া পোস্টে মনিরা মিঠু অভিযোগ করেন, একটি প্রাইভেটকার তার গাড়ির পেছনে উচ্চগতিতে ধাক্কা দেয়। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরপর গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তার বড় ছেলে উপন্যাসকে রাস্তায় বেধড়ক মারধর করে পালিয়ে যায়।

অভিনেত্রী পোস্টে হামলাকারীদের গাড়ির নম্বরও উল্লেখ করেন। তিনি লেখেন, হামলাকারীদের গাড়ির নম্বর ঢাকা-মেট্রো-ঘ-১৬-০৯০৫। ঘটনাস্থলে ছেলেকে মারধরের দৃশ্য ধারণ করা হয়েছে বলেও দাবি করেছেন মনিরা মিঠু।

পরে নিজের ফেসবুক পোস্টে এক ব্যক্তির ছবি প্রকাশ করেন তিনি। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘এই লোক গাড়ির মালিক এবং আমার সন্তানকে রক্তাক্ত করার সময় ছিল।’ আরও জানা গেছে, ঘটনার বিচার চেয়ে অভিনেত্রী রাজধানীর তুরাগ থানায় গিয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh