মুক্তিযুদ্ধ থেকে প্রবাস জীবন: মাহতাব হোসেনের রাজনৈতিক ও পারিবারিক প্রেক্ষাপট

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ

মাহতাব হোসেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নড়িয়া থানা ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার পর তিনি দেশত্যাগ করেন। প্রথমে জার্মানিতে এবং পরে ইতালিতে বসবাস শুরু করেন। প্রবাসে অবস্থানকালে তিনি বিভিন্ন দেশে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে তিনি মুজিব আদর্শভিত্তিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কর্মী ও সংগঠক তৈরির কাজ করেন।

পারিবারিকভাবে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তাঁর ছেলে নাইমুল ইসলাম ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন এবং ২০১৮ সালে Lincoln’s Inn থেকে বারিস্টারি শেষ করেন। বর্তমানে তিনি লন্ডনের একটি সলিসিটর ফার্মে কর্মরত। তাঁর মেয়ে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে অধ্যয়নরত।

পরিবারের অন্য সদস্যদের মধ্যে নিপা ইসলাম ২০১৯ সালে এয়ারপোর্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক সম্পন্ন করে পরবর্তীতে হিউম্যান রিসোর্সে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। নাহিদ ইসলাম ২০২৩ সালে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করে ২০২৫ সালে ডিপ্লোম্যাসি অ্যান্ড গ্লোবাল পলিটিক্সে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন।

মাহতাব হোসেন পারিবারিকভাবে শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh