সব
স্বদেশ বিদেশ ডট কম

পাল্টাপাল্টি হামলার মধ্যে প্রতিবেশী দেশ ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে ‘বিদেশি আগ্রাসী বাহিনীকে’ বহিষ্কারের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘নিরাপত্তা ছাতা’ যে এখন ছিদ্রযুক্ত, সেটি প্রমাণিত হয়েছে। এটি সংকট কমানোর বদলে বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে। যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালিকে নিরাপদ করতে চীনসহ অন্যদের কাছে ভিক্ষা চাচ্ছে। ইরান তার ভ্রাতৃপ্রতিম প্রতিবেশীদের প্রতি বিদেশি আগ্রাসীদের বহিষ্কার করার আহ্বান জানাচ্ছে, বিশেষ করে যখন তাদের একমাত্র উদ্বেগের বিষয় হলো ইসরায়েল।