৮ এপ্রিল ২০২৬ থেকে ব্রিটেনে কার্যকর হচ্ছে সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ২:১৯ অপরাহ্ণ

৮ এপ্রিল ২০২৬ থেকে ব্রিটেনে সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে ব্রিটিশ সরকার । একই সঙ্গে নাগরিকত্ব আবেদন ফিও বৃদ্ধি পাচ্ছে। আগামী ৮ এপ্রিল থেকে নতুন ফি কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ হোম অফিস।

ভিসা আবেদনের নতুন হার অনুযায়ী ৬ মাস পর্যন্ত ভিজিট ভিসা ৬ পাউন্ড বৃদ্ধি করে ১৩৫ পাউন্ড, ২ বছর পর্যন্ত ভিজিট ভিসা ফি ৩১ পাউন্ড বৃদ্ধি করে ৫০৬ পাউন্ড, ৫ বছর পর্যন্ত ভিজিট ভিসা ফি ৫৫ পাউন্ড বৃদ্ধি করে ৯০৩ পাউন্ড,১০ বছর পর্যন্ত ভিজিট ভিসা ফি ৬৯ পাউন্ড বৃদ্ধি করে ১ হাজার ১২৮ পাউন্ড করা হচ্ছে। এছাড়া একাডেমিক কাজে ন্যূনতম ৬ মাস এবং সর্বোচ্চ ১২ মাসের জন্য ভিজিট ভিসা ১৪ পাউন্ড বাড়িয়ে ২৩৪ পাউন্ড হচ্ছে। একই হারে বাড়ছে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা ভিসা। বিমানবন্দরে ট্রানজিট ভিসা আড়াই পাউন্ড এবং স্থল সীমান্ত দিয়ে ট্রানজিট ভিসা সাড়ে ৪ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে।

ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) ফি বাড়ছে ৪ পাউন্ড। নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে ভিসা ফি বৃদ্ধি পাচ্ছে ১৯৭ পাউন্ড। যুক্তরাজ্যের বাইরে থেকে দক্ষ কর্মীদের (স্পন্সরশিপ) আবেদনের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের ক্ষেত্রে ফি ৫০ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ৯৯ পাউন্ড বৃদ্ধি পাবে।
দক্ষ হেলথ কেয়ার কর্মীদের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের ক্ষেত্রে আবেদন ফি ২০ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ৩৮ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে। সিজনাল ওয়ার্কারদের আবেদন ফি বৃদ্ধি পাচ্ছে ২১ পাউন্ড।স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আবেদনকারী এবং তার নির্ভরশীলদের জন্য ভিসা ফি ৩৪ পাউন্ড বেড়ে ৫৫৮ পাউন্ড হচ্ছে।যুক্তরাজ্যের অভ্যন্তরে দক্ষ কর্মীদের (স্পন্সরশিপ) আবেদনের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের ক্ষেত্রে ফি ৫৮ পাউন্ড এবং তিন বছরের বেশি হলে ১১৪ পাউন্ড বৃদ্ধি পাবে।

এছাড়া ভিজিটর ভিসার সময় বৃদ্ধির জন্য আবেদন ফি ৭২ পাউন্ড বাড়ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh