মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১:৫২ অপরাহ্ণ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে (অব.) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন।

রোববার (২৯ মার্চ) মানবতাবিরোধী অপরাধের মামলায় মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ ও মাসুদ উদ্দিনের বিরুদ্ধে জুলাইয়ে হত্যার অভিযোগ এনে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজ ট্রাইব্যুনাল-২ এ আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে জুলাই আন্দোলনে মিরপুর মডেল থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এ ছাড়া মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকেও পাঁচ দিনের রিমান্ডে পাঠান আদালত।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh