রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ২

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ

রাজধানীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রিকশাচালক ফিরোজ আহমেদ (৫০)। আরেকজনের পরিচয় জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৫৫।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু ।

ভুক্তভোগীদের হাসপাতালে নিয়ে আসা পথচারী হৃদয় ও খাইরুল জানান, রাত ১টার দিকে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশার ওপর ঠিয়ে দেয়। ট্রাকটি উল্টো পথ দিয়ে যাচ্ছিল। দ্রুত গিয়ে ট্রাকের নিচ থেকে অটোচালক ও যাত্রীকে বের করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh