১৮ জেলার ৩০ উপজেলায় শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি : স্বাস্থ্যমন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সি শিশুদের হামের টিকা দেওয়া হবে।

রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে টিকাদন কর্মসূচি শুরু হবে। শনিবার (০৪ এপ্রিল) বেলা সোয়া ১টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

১৮ জেলার ৩০ উপজেলা হলো— বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুরের হাইমচর ও সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh