যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: জাতিসংঘের আহ্বান ‘সদিচ্ছা’ নিয়ে আলোচনার

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি উভয় পক্ষকে ‘সদিচ্ছা’ নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্তেফান দ্যুজারিক এ তথ্য জানান।

তিনি বলেন, গুতেরেস দুই পক্ষকে এ কূটনৈতিক সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন, যাতে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ চুক্তির দিকে অগ্রসর হওয়া যায় এবং উত্তেজনা প্রশমন করা সম্ভব হয়।

পুনরায় যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকি ঠেকাতে সংলাপই একমাত্র কার্যকর পথ বলে গুতেরেস মনে করেন।

দ্যুজারিক বলেন, “মহাসচিব জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মেনে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের কোনো বিকল্প নেই।”

মধ্যপ্রাচ্যে চলমান এই কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা করতে জাতিসংঘ মহাসচিবের একজন ব্যক্তিগত দূত বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়েছে।

সূত্র: বিবিসি

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh