সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় চা দোকানির মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় কয়েকজন ‘মুখোশধারী’ ব্যক্তির হামলায় আহত হয়ে এক চা দোকানি মারা গেছেন।

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছেন।

নিহত যুবকের নাম মুহাম্মদ শাহাদাত (৩০), তিনি উপজেলার ঢেমশা ইউনিয়নের বাসিন্দা। তার চায়ের দোকানটি সাতাকানিয়া রাস্তার মাথা এলাকায়।

সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হকগণমাদ্যমকে বলেন, ‘‘রোববার রাত ১১টার দিকে ‘মুখোশধারী’ কিছু লোক এসে শাহাদাতকে এলোপাতারি মারধর করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রামে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

কারা এ হামলা করেছে এবং কী কারণে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh