নাফ নদী থেকে আবারও ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে আবারও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নাফ নদীর মোহনায় মাছ ধরে ফেরার পথে দুটি ডিঙি নৌকাসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

অপহৃত জেলেরা হলেন- সাবরাং নয়াপাড়ার আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া, মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবছার ও আবদুর রহিম।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ফেরার পথে তাদের আটক করে নিয়ে যান আরাকান আর্মির সদস্যরা।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজিবির তথ্য বলছে, গত দুই বছরে কমপক্ষে সাড়ে চার শতাধিক জেলেকে নাফ নদী থেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। যাদের মধ্যে ২৩০ জনকে ফেরত আনা সম্ভব হলেও বাকিরা এখনো তাদের হাতে বন্দি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh