মা হারালেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা মারা গেছেন।

বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক। ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

মরহুমার নামাজে জানাজা বাদ আছর ময়মনসিংহের ময়মনসিংহ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে তার স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে দাফন করা হবে।

উল্লেখ্য, মরহুমার সন্তানেরা তাদের মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh