মধ্যপ্রাচ্যে সংকট নিরসনে ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ’ চুক্তি চায় ইরান: আরাঘচি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ মে ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ’ চুক্তি ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না ইরান। চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই-র সঙ্গে বৈঠকের পর বেইজিংয়ে এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বেইজিং সফররত আরাঘচি বলেন, আলোচনার টেবিলে আমরা আমাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। আমরা কেবল একটি ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তিই মেনে নেব।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ অপারেশন সাময়িকভাবে স্থগিত করার ঘোষণার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি কোনও মন্তব্য করেননি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh