বিশ্ব বাইসাইকেল দিবসে আমাদের ভাবনা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ মে ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ

আসছে ৩রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস। জাতিসংঘের ৭২তম নিয়মিত অধিবেশনে ২০১৮ সালের ১২ এপ্রিল গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৩রা জুনকে  বিশ্ব বাইসাইকেল দিবস ঘোষনা করা হয়। এর পর থেকে  বিশ্বব্যাপী দিনটি সাইকেল দিবস হিসেবে  পালিত হয়ে আসছে।

সাইকেল আবিষ্কারের পর থেকে এটি শুধু ব্যক্তিগত বাহন হিসেবে সীমাবদ্ধ থাকেনি; বরং জনসাধারণের সেবায় গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য বাহনে পরিণত হয়েছে। সময়ের সাথে সাথে বিভিন্ন মডেল ও আধুনিক প্রযুক্তির সংযোজনে সাইকেল আজ আরও উন্নত ও কার্যকর রূপ পেয়েছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও দৈনন্দিন চলাচলে সাইকেলের ব্যবহার উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। সহজ, আরামদায়ক, নিরাপদ ও পরিবেশবান্ধব বাহন হিসেবে সাইকেল মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে আধুনিক সাইকেলের যে রূপ আমরা আজ দেখছি, তার ইতিহাস কয়েকশো বছরের পুরোনো। বর্তমানে মানুষ শুধু প্রয়োজনেই নয়, বিনোদন ও ভ্রমণের ক্ষেত্রেও সাইকেল ব্যবহার করতে আগ্রহী হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, সাইক্লিং শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়ক এবং তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতেও ইতিবাচক ভূমিকা পালন করে। তাই সাইক্লিং হোক সুস্থ জীবনযাপন, স্বপ্ন পূরণ ও পরিবেশ রক্ষার অন্যতম মাধ্যম।

গ্রেটব্রিটেনসহ উন্নত বিশ্বের বহু দেশে পরিবেশকে দূষনমুক্ত রাখতে অনেকেই বাইসাইকেলকে বেছে নিয়েছেন। পরিবেশকে দূষনমুক্ত রাখতে গ্রেট ব্রিটেনে জ্বালানির বিকল্প হিসেবে যানবাহন গুলোতে–পরীক্ষামূলকভাবে চার্জিং পদ্ধতির ব্যবহার শুরু হয়েছে।  ব্রিটিশ সরকারের পরিকল্পনা রয়েছে ২০৩০ সালের পর আর কোন যানবাহনে জ্বালানি ব্যবহার করা হবেনা।

বিশ্বের প্রতিটি দেশেই লক্ষ্য করা যায় সাইকেল নিয়ে দেশ ভ্রমণ করেছন অনেকে। ইতমধ্যেই আমাদের বাংলাদেশের কয়েকজন তরুন সাইকেল নিয়ে দেশ ভ্রমন করে আলোচনায় এসেছেন। আমাদের বাংলাদেশেরই কয়েজন তরুন সাইকেল নিয়ে বিশ্বভ্রমনের পরিকল্পনা করছেন। আমাদের লাল-সবুজ সাইক্লিং ক্লাবের ৫জন সদস্য ২০২৭ সালের জানুয়ারীতে সাইকেলে সমগ্র বাংলাদেশ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। আমাদের লক্ষ্য এর পর বিশ্ব ভ্রমণ। বিশ্ব বাইসাইকেল দিবসে সবার প্রত্যাশা—প্রয়োজনে ও বিনোদনে বাইসাইকেল হয়ে উঠুক মানুষের নিত্যদিনের নির্ভরযোগ্য বাহন এবং সাইক্লিংয়ের মাধ্যমে বিশ্বের বুকে ছড়িয়ে পড়ুক বাংলাদেশের নাম।

    ক্যাপশনঃ ছবি আছে।

— মোঃ মাজহারুল ইসলাম তারেক

সভাপতি, লাল-সবুজ সাইক্লিং ক্লাব, নবীগঞ্জ, হবিগঞ্জ, সিলেট।

২৪ মে ২০২৬।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh