ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ মে ২০২৬, ৭:২২ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানান।

নিহতরা হলেন- ঘুমধুম ইউনিয়নের ঐমং চাকমার ছেলে চিংক্ষং চাকমা (৪৪), শুনি অং চাকমার ছেলে চোপোচিং চাকমা (৪৭) ও মৃত নেমং তংচ্যংগার ছেলে অংক্যমং তংচ্যংগা (৪৫)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া এলাকার বাসিন্দা।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বলেন, “সীমান্তের ওই পাশের এলাকায় তো বিচ্ছিন্নতাবাদীরা থাকে। তারা সীমান্ত এলাকায় স্থলমাইন পুতে রেখেছে। স্থানীয় তিনজন সেখানে কাজ করতে গিয়েছিলেন। তখন স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হন।”

পুলিশ বলছে, তারা ওই এলাকায় কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh