লেবাননে হামলা বন্ধ না হলে কোনো চুক্তি নয়: আরাগচি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ জুন ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে বলেছেন, তেহরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরোধ তখনই শেষ হবে, যখন লেবাননে হামলা বন্ধ হবে। আরব সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে অবশ্যই লেবাননকে যুক্ত করতে করতে হবে।

আরাগচি আরো বলেন, যুদ্ধ বন্ধের লেবানন থেকে জন্য ইসরাইলি বাহিনীকে প্রত্যাহার করতে হবে। মার্চের শুরু থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরাইল।

এদিকে, যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে ইসরাইল ও লেবানন। তবে এর জন্য হিজবুল্লাহর পক্ষ থেকে গোলাবর্ষণ ‘সম্পূর্ণ বন্ধ’ করতে হবে। এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে দুই পক্ষ।

ওয়াশিংটনে মার্কিন নেতৃত্বাধীন আলোচনার পর দুই রাষ্ট্র ‘পাইলট জোন’ তৈরি করতেও সম্মত হয়েছে। এসব এলাকায় লেবাননের সশস্ত্র বাহিনী এককভাবে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিচালনা করবে এবং কোনো অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না। সূত্র: গালফ নিউজ

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh