দেশে হামে এক দিনে আরও চার শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ জুন ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ

দেশে গত এক দিনে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ রোগের উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন।

এই চার মৃত্যুসহ এ পর্যন্ত হাম এবং ভাইরাসজনিত ছোঁয়াচে এই রোগের উপসর্গ নিয়ে ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯১ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৫১৪ জন মারা গেছে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২১০ জন ঢাকায় মারা গেছে; আর ৮৫ জন রাজশাহী বিভাগের। এরপর সর্বোচ্চ ৬১ জন মারা গেছে সিলেট বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ৪৫, ময়মনসিংহে ৪৭, বরিশালে ৩৭, খুলনায় ২২ ও রংপুর বিভাগে ৭ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে ১ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৯৭ শিশু ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। আর সবচেয়ে কম ১৮ জন ভর্তি হয়েছে রংপুরে।

এ নিয়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ২৬০ জন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh