মধ্যরাতে রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ জুন ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ


রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) রাত একটার দিকে জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ছিনতাই করে অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন ছিনতাইকারীকে ধাওয়া করে টহল পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা দুই পুলিশ সদস্যের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তারা।

দুজনেরই বাম কাঁধে ছুরিকাঘাতের আঘাত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh