হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে ৬৪৩

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ

দেশে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারো নেই। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে শুক্রবার(১২ জুন) পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৪৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৭ জন এবং গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৪ হাজার ২৬৬ জন।

২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৬ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ১৮৫ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৯৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৫ হাজার ২৭৫ জন।

২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে খুলনায় একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৫৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৩ জনে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh