লন্ডনে গীতবীণার অনুষ্ঠান – “আমি তোমাদেরই লোক।”

এম কে মিলন, লন্ডন,

  • প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ

আগামী ২০শে জুন ২০২৬ শনিবার সন্ধ্যা ৬টায় ইস্ট লন্ডনের ১৯২-১৯৬ ব্রেইডি স্ট্রিটে অবস্থিত ব্রেইডি আর্টস অ‍্যান্ড কমিউনিটি সেন্টারে (E1 5HU) সাংস্কৃতিক সংগঠন গীতবীণা, “আমি তোমাদেরই লোক” শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানের মূল লক্ষ‍্য হচ্ছে, কবিতা ও গানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন। এতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নানা আঙ্গিক ও নানা তালের গান আর করিওগ্রাফি উপস্থাপন করবেন গীতবীণার শিল্পীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করবেন ডক্টর শ‍্যামল চৌধুরী ও কবিগুরুর বিভিন্ন কবিতা থেকে আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী ডাক্তার সুপ্রিয় রায়। এছাড়াও এতে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে লন্ডনের বিশিষ্ট অঙ্কনশিল্পী এস এম আসাদ কর্তৃক অনুষ্ঠান চলাকালীন সরাসরি চিত্রাঙ্কন। গীতবীণা, নির্দিষ্ট ছকে বাঁধা/গাঁথা এ অনুষ্ঠানটিতে রবীন্দ্রানুরাগীসহ সবাইকে সবান্ধবে আমন্ত্রণ জানাচ্ছে। আপনাদের সদয় উপস্থিতি ও সান্নিধ্য অনুষ্ঠানটির শোভাবর্ধন, ঔজ্জ্বল্য প্রদান ও সার্থকতায় বিশেষ ভূমিকা রাখবে। সন্ধ্যা ৬টায় অভ‍্যাগতদের স্বাগত জানানো ও হালকা আপ্যায়ন শেষে অনুষ্ঠানের শুভ সূচনা হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh