ইস্ট লন্ডনে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ

ইস্ট লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে আজ শুরু হয়েছে দুই দিনব্যাপী বইমেলা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুপুরে একগুচ্ছ রঙিন বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রূপা চক্রবর্তী।

উদ্বোধনের পর সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত। উদয় শংকর দুর্জয়-এর সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন শামীম আজাদ, রূপা চক্রবর্তী, আনিসুজ্জামান, মোহাম্মদ ইকবাল এবং আবু মকসুদ।

প্রচণ্ড গরম উপেক্ষা করে বিপুল সংখ্যক বইপ্রেমী ও দর্শনার্থী মেলায় অংশ নেন। বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি আয়োজন করা হয়েছে সাহিত্যবিষয়ক সেমিনার, বিলেতে বসবাসরত বাঙালি কবিদের কবিতা পাঠ এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

দুই দিনব্যাপী এই বইমেলার আয়োজন করেছে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh