টেকনাফ উপকূলে ভেসে এসেছে আরও এক মরদেহ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ


কক্সবাজারের টেকনাফ উপকূলে ভেসে আসা আরও একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে ১২ দিনের ব্যবধানে উপকূলের বিভিন্ন স্থান থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন বিজিবি বিওপির সামনে নাফ নদীর তীর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সনজীব বলেন, অজ্ঞাত যুবকের বয়স ৩০-৩৫ হতে পারে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh