চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শামীম

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।

রোববার (১৯ জুলাই) এই পদে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংঠনিক সম্পাদক শামীমকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণলয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে তার দায়িত্ব পাওয়ার বিষয়টি চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজাও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সময়ের জন্য মাহবুবের রহমান শামীমকে জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হল।

মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ছিলেন। ১৯৯০ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসু নির্বাচনে তিনি সহকারী সাধারণ সম্পাদক-এজিএস পদে নির্বাচিত হয়েছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh