পঞ্চাশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ


পঞ্চাশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে; তাতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন চাকরিপ্রত্যাশী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান।

এ বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে পদের সংখ্যা ৬৫০টি।

এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন।

পিএসসির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ অগাস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh