প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের সাক্ষাৎ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ আগস্ট ২০২৬, ২:১০ অপরাহ্ণ


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার সকাল সাড়ে ৯টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি বলেন, “সকালে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে আসেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত।

“এই সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় হয়েছে।”

তিনদিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও গর। গেল সেপ্টেম্বর থেকে ভারতে রাষ্ট্রদূতের পাশাপাশি এই অঞ্চলে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করে আসা তার এটিই প্রথম বাংলাদেশ সফর।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টার রেহান আসিফ আসাদ, মাহদী আমিন। এসময় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh