রাজধানীর কলাবাগানে জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ আগস্ট ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ

রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানের একটি বাসায় জামাইয়ের ছুরিকাঘাতে মা ও মেয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ‘পারিবারিক কলহের জের’ ধরে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জামাতা হৃদয় ওরফে শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওসি আশিক বলেন, “শিপন নামে ওই ব্যক্তি তার স্ত্রী ও শাশুড়িকে ছুরি মেরে হত্যা করেন।”

স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে ফিরোজা নামের ওই নারী মেয়ের পক্ষ নিলে জামাতা শিপন এই ঘটনা ঘটান বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh