সব
স্বদেশ বিদেশ ডট কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের সংঘর্ষ চলছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে দুই পক্ষে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের ইট–পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। সেখানে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
এর পরপর থেকে আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও শিবিরের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। বেলা তিনটার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে ছাত্রদল মাদ্রাসার বাইরে এবং শিবিরের নেতাকর্মীরা মাদ্রাসার বাইরে অবস্থান নিয়ে থাকেন। বিকেল সোয়া ৫টার দিকে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।