পিঙ্ক বাস নিয়ে সমালোচকদের একহাত নিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ

অভিনয়ের পাশাপাশি সমসাময়িক নানা সামাজিক ও জাতীয় ইস্যুতে সবসময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ভূমিকা রাখতে দেখা যায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকে।

সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিঙ্ক বাস’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্পষ্ট মতামত ব্যক্ত করেছেন এই অভিনেত্রী। GeographicReference

পিঙ্ক বাস নিয়ে তৈরি হওয়া নানা নেতিবাচক আলোচনা ও সমালোচনার জবাবে সাদিয়া আয়মান জানান, বাসের রঙ বা সার্ভিস নিয়ে প্রশ্ন তোলার চেয়ে এই উদ্যোগের পেছনের পরিশ্রমী নারীদের অবদানকে উদযাপিত করা উচিত।

নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়, বরং সমস্যা হলো আমরা বাঙালিরা এখনও সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’

পিঙ্ক বাসকে ঘিরে খোঁচা বা বিদ্রূপ না করে এর সঙ্গে যুক্ত নারীদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়ে সাদিয়া আয়মান আরও বলেন, ‘আমাদের উচিত এই কিউট, ‘পুকি’ গোলাপি বাস এবং এর পেছনের পরিশ্রমী সকল নারীকে উদযাপন করা ও অনুপ্রেরণা দেওয়া।’

অভিনেত্রীর মতে, নারীদের নিরাপত্তা ও সুবিধার কথা ভেবে গৃহীত যেকোনো উদ্যোগকে সন্দেহ বা বিদ্রূপের চোখে না দেখে ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। পাশাপাশি তিনি তাঁর ভক্ত ও অনুরাগীদেরও এমন উদ্যোগকে স্বাগত জানানোর অনুরোধ জানান।

উল্লেখ্য, গণপরিবহনে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে বিআরটিসি সম্প্রতি রাজধানীর ১৩টি রুটে বিশেষ এই ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে, যা সাধারণ মানুষের কাছে ‘পিঙ্ক বাস’ নামে পরিচিতি পেয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh