সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীর নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে: সিইসি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন, তাঁর নাম জাতীয় সংসদেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর প্রাক্কালে তিনি এসব কথা বলেন। সিইসি জানান, ভোটগ্রহণ ও ভোট গণনার সময় জাতীয় সংসদ সদস্যরা কক্ষে উপস্থিত থাকতে পারবেন।

একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সংসদ সদস্যদের সার্বিক সহযোগিতা আহ্বান করেন। নির্বাচনী কর্মকর্তা হিসেবে প্রদত্ত স্বাগত বক্তব্যে সিইসি উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা ভোটদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটদানের প্রক্রিয়া ব্যাখ্যা করে সিইসি বলেন, ব্যালট পেপারের মুড়িতে প্রার্থীর নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা তাঁদের পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন। ব্যালট পেপার গ্রহণের সময় তা সঠিকভাবে দেখে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়।

ভোটগ্রহণ শেষে সরাসরি সংসদ ভবনেই ব্যালট গণনা সম্পন্ন হবে এবং সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থীর নাম সংসদ অধিবেশনেই ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh