চট্টগ্রামে বাস চাপায় প্রাণ গেল ২ পোশাক শ্রমিকের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে একটি নিয়ন্ত্রণহীন বাসের চাপায় দুই পোশাক শ্রমিক মারা গেছেন।

নগরীর বায়েজিদ থানার বালুছড়া এলাকায় রোববার(২৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- অরুণ দাশ ও আজিজুল হাকিম।

তাদের মধ্যে অরুণ ওই এলাকায় ভিজ্যুয়াল গার্মেন্টসে ও আজিজুল পাশ্ববর্তী আরেকটি একটি কারখানায় কাজ করতেন।

বায়েজিদ বোস্তামী থানার এসআই শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, সকালে পায়ে হেটে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন অরুণ ও আজিজুল। এসময় বিপরীত দিকে আসা ৩ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।

স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গাড়িসহ চালক আটক হয়েছেন বলে এসআই শাহাদাৎ জানিয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh