হামের উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ


হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজন মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ২২ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯২২ জন মারা গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছে। একইসময়ে ৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর মোট ২০ হাজার ৬৯ জনের হাম শনাক্ত হলো।

আর গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯০৫ জন। এ নিয়ে এ বছর ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের হামের উপসর্গ দেখা গেছে।

গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে এক লাখ ৫১ হাজার ২৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh