সব
স্বদেশ বিদেশ ডট কম

চার দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা হয়েছে।
স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দাম কমানোর এই ঘোষণা দিয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে সারা দেশে এই দরে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।
অন্যান্য মানের সোনার দরও প্রায় একই হারে কমানো হয়েছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে হলমার্ক করা এক গ্রাম ২২ ক্যারেট মানের সোনার গয়না বা অলংকার ভ্যাটসহ ১৯ হাজার ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি কিনতে লাগছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হচ্ছে।
এদিন সকাল ১০টা পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায় বিক্রি হয়। ২১ ক্যারেটের বিক্রি হয় ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকায়। ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকায় বিক্রি হয়।আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা
এর আগে ৯ অক্টোবর সোনার দাম কিছুটা বাড়ানো হয়েছিল। চার দিনের ব্যবধানে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। ২১ ক্যারেটের কমেছে ৩ হাজার ১৪৯ টাকা। এছাড়া ১৮ ক্যারেটে ২ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৬ টাকা কমেছে।
দাম কমানোর ব্যাখ্যায় বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।ভরিতে স্বর্ণের দাম কমল আরও ২২১৬ টাকা
বিশ্ববাজার
রেকর্ডের পর রেকর্ড গড়ে গত ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৫০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছিল; ওইদিন প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫১১ ডলার ২৮ সেন্ট পর্যন্ত উঠেছিল।
এর পর থেকে ওঠানামার মধ্য দিয়ে চলছে লেনদেন। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় বিশ্ববাজারের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ১৮৫ ডলার ৬৮ সেন্ট।
গত ২৩ মার্চ স্পট মার্কেটে সোনার দাম একপর্যায়ে কমে ৪ হাজার ১০০ ডলারে নেমে এসেছিল, যা ছিল গত বছরের ১১ ডিসেম্বরের পর সর্বনিম্ন।
রুপার দরও কমেছে
সোনার পাশাপাশি রুপার দরও কমেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে সারা দেশে হলমার্ক করা এক গ্রাম ২২ ক্যারেট মানের রূপার গয়না ভ্যাটসহ ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে।
১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়।
এর আগে সকাল ১০টা পর্যন্ত প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছিল ৪ হাজার ৩১৬ টাকায়। এ হিসাবে ভরিতে কমেছে ১১৭ টাকা।