টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান ও সানায়ে তাকাইচি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও প্রসারিত করতে টোকিওতে দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির নেতৃত্বে এই বৈঠক শুরু হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান তাকাইচি।

চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবারের এই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সরকারের জ্যেষ্ঠ উপদেষ্টা ও সচিবরা। অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh