‘মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি’

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ণ

মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। রোববার (১ নভেম্বর) এক বিবৃতিতে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এ আহ্বান জানান।

এতে বলা হয়, শনিবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি তাকে ছিঁড়ে ফেলতে দেখা যায়।

সম্পাদক পরিষদ মনে করে, সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা গণতান্ত্রিক অধিকার। তবে মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এবং সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তি হিসেবে তার বক্তব্য ও আচরণে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া প্রত্যাশিত। একইসঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

সম্পাদক পরিষদ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায়, উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকুন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখুন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh