হৃদয়ে৭১-এর সাংগঠনিক কমিটি গঠিত

বিজ্ঞপ্তি,

  • প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৭:০১ অপরাহ্ণ

দেওয়ান গৌস সুলতান আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক আলীমুজ্জামান
ও ব্যারিস্টার মাহারুন আহমেদ মালা

হৃদয়ে৭১-এর কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার লক্ষ্যে একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ নভেম্বর বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনটির সাংগঠনিক সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন হৃদয়ে৭১-এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। সভা পরিচালনা করেন সংগঠনের অন্যতম প্রধান সংগঠক আলীমুজ্জামান।

হৃদয়ে৭১-এর অতীত কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত শিল্পী হিমাংশু গোস্বামী, কমিউনিটি ব্যক্তিত্ব মতিউর রহমান মতিন, ব্যারিস্টার মাহারুন আহমেদ মালা, প্রকৌশলী সাকির আহম্মদ, সৈয়দ হামিদুল হক, হাসনিন চৌধুরী, কীটন শিকদার, অলোক সাহা, মোজাফফর হোসেন বাবুল, এম এ রব মিন্টু, গোলাম রসুল খান, মিফাতুল নূর ও সিরাজুল ইসলাম, এম অনিক প্রমুখ।

সভায় সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করা এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আলোচনা শেষে একটি সাংগঠনিক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানকে আহ্বায়ক এবং আলীমুজ্জামান ও ব্যারিস্টার মাহারুন আহমেদ মালাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিলুফা ইয়াসমীন হাসান, মুজিবুর হক মনি, উর্মী মাযহার, ড. হাসনিন চৌধুরী, কীটন শিকদার, অলোক সাহা ও গোলাম রসুল খান।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, হিমাংশু গোস্বামী, শাহ ফারুক আহমদ, ড. আনসার আহমদ উল্লা, মতিউর রহমান মতিন, সাংবাদিক মতিয়ার চৌধুরী, স্বাধীন খসরু, তপন সাহা ও লিপি হালদারসহ অন্যরা।

বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পক্ষে হৃদয়ে৭১-এর কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh