মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ

রাজধানীর মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে খোদ থানা চত্বরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছেন কি না বা সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত ১৩ নভেম্বর এই মিরপুর মডেল থানারই আওতাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিন দুর্বৃত্তরা ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয় লোকজনের সহায়তায় জাহাঙ্গীর (৪০) নামের এক দুর্বৃত্তকে হাতেনাতে গ্রেপ্তার করে মিরপুর জোন ট্রাফিক পুলিশ।

কল্যাণপুরের ওই ঘটনা প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানিয়েছিলেন, খাজা মার্কেটের সামনে ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজনকে গ্রেপ্তার করা হয়। তবে চার দিনের ব্যবধানে এবার খোদ থানাতেই এমন বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh