ঢাকায় রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ

ঢাকায় এসেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। চার বছর পর আবারো ঢাকার মঞ্চ মাতাতে এসেছেন ‘বিলিয়নেরা’ খ্যাত বিশ্বনন্দিত রোমানিয়ান পপতারকা।

‘ওটিলিয়া রিটার্নস : বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে আন্তর্জাতিক সংগীতের সঙ্গে দেশীয় সুরের মেলবন্ধন ঘটাতে বাড়তি চমক হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।

এরইমধ্যে ঢাকায় পৌঁছেছেন ওটিলিয়া। তাকে বিমানবন্দরে স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।

এদিকে বৃহস্পতিবার সকালে বাংলাদেশে পা রেখেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের উদ্দেশে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শিগগিরই দেখা হচ্ছে।’

অন্যদিকে ওটিলিয়ার কনসার্টে নিজেদের অংশগ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদির নিজেই।

আন্তর্জাতিক পপ সংগীতের জনপ্রিয়তা এবং ফুয়াদ ও তার ব্যান্ডের দেশীয় সুরের পরিবেশনা মিলিয়ে দর্শক-শ্রোতাদের জন্য এক জমকালো আয়োজন অপেক্ষা করছে বলে আশা করা হচ্ছে।

২৭ নভেম্বর বিকাল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে এই কনসার্ট। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টের অগ্রিম টিকেট পাওয়া যাচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh