সব
স্বদেশ বিদেশ ডট কম

পুলিশের বিশেষ শাখা এসবির সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মিরপুর ডিওএইচএস থেকে তাদের আটক করা হয়।
রবিবার (২৯ নভেম্বর) সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তার স্বামী মনিরুল ইসলামকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সাবেক এই পুলিশ কর্মকর্তা জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ থেকে চলে গিয়ে ভারতে অবস্থান করেছেন বলে জানা গেছে।
এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাতে শায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তালিকাভুক্ত মামলার আসামি শায়লা ফারজানা তার পলাতক স্বামী মনিরুলের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।