চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৫:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ এলাকায় ইটবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত চারজনের মৃতদেহ পাওয়ার খবর পাওয়া গেছে। এতে অনেকে হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা নাগাদ সেতুর উত্তর প্রান্তে গোলচত্বর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

তিনি বলেন, ‘নতুন ব্রিজ (কর্ণফুলী ব্রিজে) এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক দোকানে ঢুকে পড়ে। গাড়িটির নিয়ন্ত্রণ না থাকায় দোকানের আগে মোটরসাইকেলসহ আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করছেন। এখন পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধারের খবর শুনেছি। আমিও ঘটনাস্থলে যাচ্ছি। কিছুক্ষণ পর বিস্তারিত জানাতে পারবো।’

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh