গাজায় আরো ৫৫ ফিলিস্তিনি নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ৯:০৮ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত আছে। দখলদার দেশটির বর্বর হামলায় আরো ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৬৫ জনে।

এছাড়া এক বছরেরও বেশি সময় ধরে চালানো হামলায় আহত হয়েছেন আরও ৯৭ হাজারের বেশি ফিলিস্তিনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরো ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৬৫ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরো অন্তত ৯৭ হাজার ৮৮৬ জন ব্যক্তিও আহত হয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh