নীলফামারীর ডিমলায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ১:১৪ অপরাহ্ণ

সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় জাতীয়তাবাদী দল বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানের সঞ্চালনায় জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, উপজেলা বিএনপি সিনিয়র সভাপতি আরিফুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh